আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গত বুধবার মধ্যরাতে (আনুমানিক ১টার সময়) পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের কোয়েটা শহরে একজন শিয়া দন্ত চিকিত্সক সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন।
গত বুধবার (৪ঠা সেপ্টেম্বর) মধ্যরাতে পাকিস্তান সময় রাত ১টায় রক্তপিপাসু লাশকারে ঝাঙ্গাভী সন্ত্রাসীরা কোয়েটা শহরের ‘হাজারা’ বিকল্প সিটির ‘কারানী’ স্ট্রীটে অবস্থিত একটি ফার্মেসীতে হামলা চালিয়ে ‘সৈয়দ নেয়ামতুল্লাহ’ নামক এক দন্ত চিকিত্সককে হত্যা করে।
উল্লেখ্য, সৈয়দ নেয়ামতুল্লাহ, চলতি মাসে সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া চলতি মাসের দ্বিতীয় শহীদ ব্যক্তি, যারা শুধুমাত্র আহলে বাইত (আ.) এর অনুসারী হওয়ার অপরাধে শহীদ হয়েছেন।
এদিকে এ ঘটনার কয়েক ঘন্টা পূর্বে আহলে বাইত (আ.) এর অনুসারী এক পুলিশ অফিসার (৪২)-এর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসী। সন্ত্রাসীরা তার মাথায় তিনটি গুলি করলে তিনি শহীদ হন।#